লটারির টিকিট কেটে কোটিপতি হলেন ঝাড়গ্রাম থানার স্পেশাল হোমগার্ড
দি নিউজ লায়ন ; লটারি টিকিট কেটে এক কোটি টাকা পুরস্কার পেলেন ঝাড়গ্রাম থানায় কর্মরত স্পেশাল হোমগার্ড যজ্ঞেশ্বর বেসরা।তার বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের রেহেড়াঘুটু গ্রামে ।তিনিএকসময় মাওবাদী হিসাবে ওই এলাকায় কাজ করতো। উড়িষ্যা সীমান্তবর্তী এলাকা হওয়ায় তার বিরুদ্ধে উড়িষ্যা রাজ্যের সুলিয়াপাদা থানায় তিনটি মামলা রয়েছে।
তিনি সমাজের মূল স্রোতে ফেরার পর ২০১৪ সালে প্রাক্তন মাওবাদী হিসাবে স্পেশাল হোমগার্ডের চাকরি পায়। তিনি বিবাহিত তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। বাড়িতে বাবা মা দাদা রয়েছে। সবার সাথেই তিনি এক সঙ্গে থাকেন। এর আগেও তিনি একসময় লটারি টিকিট কেটে ৪৫ হাজার টাকা পেয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার তিনি ১৫০ টাকা দিয়ে ডিয়ার লটারির পাঁচটি একই সিরিজের টিকিট কিনেন।
সেই টিকিট তিনি এক কোটি টাকা পুরস্কার পায়।এক কোটি টাকা পুরস্কার পাওয়ার পর তিনি বলেন ওই টাকা দিয়ে তিনি মাটির বাড়ি পাকা করবেন এবং কিছু চাষের জমি কিনবে। এক কোটি টাকা পুরস্কার পাওয়ার ফলে তিনি ও তাঁর পরিবারের সকলেই খুশি ।খুশি ঝাড়গ্রাম থানায় কর্মরত তার সহকর্মীরা।

Post a Comment